ক্যানসারের  চিকিত্‍সা আসছে ২০২০-এর মধ্যেই!

ক্যানসারের  চিকিত্‍সা আসছে ২০২০-এর মধ্যেই!
এখন বলতে গেলে, ঘরে ঘরে ক্যানসার। প্রতি বছর হাজার হাজার মানুষ প্রাণ হারাচ্ছে এই মারন রোগে। এই মুহূতে ক্যানসারের চিকিত্‍সা থাকলেও, শেষ পর্যায়ে কোন জায়গাতেই পুরোপুরি সারাতে পারা যায়না। বছরের পর বছর গবেষণা চালিয়ে যাচ্ছেন বিজ্ঞানীরা। শেষে ইজরায়েলের বিজ্ঞানীরা এবার দিল এক সুখবর। তাদের দাবি এবার নাকি ক্যানসার রোগটি পুরো ১০০ শতাংশ সাড়ানো যাবে। এমনি এক চিকিত্‍সা আবিষ্কার করেছেন তারা।



এই বৈপলবিক চিকিত্‍সাটির নাম হল 'MuTaTo'। এর পুরো নাম হল মাল্টি টার্গেট টক্সিন। এই MuTaTo হল এমন এক ক্যানসার লক্ষিত পেপত্তাইড এবং অনন্য টক্সিনের সমাহার যা কেবল ক্যানসার সেলগুলিকেই লক্ষ্য করে এবং শেষ করে দেয়। AEBI অর্থাত্‍ 'Accelerated Evolution Biotechnologies Ltd' তৈরি করেছে এই MuTaTo।




Cancer treatment is coming within 2020, Cancer Problem Solve

AEBI-এর সিইও, ডক্টর মোরাড জানিয়েছেন যে অন্যান্য চিকিত্‍সার মত MuTaTo অসফল হবেনা কোনমতেই। এখনকার ক্যানসার চিকিত্‍সাকালীন, ক্যানসার সেল নিজের প্রকৃতি বদল করে শরীরে ছড়িয়ে পড়ে যার ফলে চিকিত্‍সার কোনো লাভই হয়না। কিন্তু MuTaTo-এর পদ্ধতিতে, ক্যানসার সেলের রিসেপ্টারকে ৩টি আলাদা দিক দিয়ে আক্রমন করা হয়। ইজরায়েলের গবেষকরা এই মুহূর্তে আরোও গবেষনা চালিয়ে যাচ্ছেন। কিন্তু তারা জামিন দিয়েছেন যে আগামী বছর অর্থাত্‍ ২০২০-এর মধ্যেই এই চিকিত্‍সা বেরিয়ে যাবে। আর মানুষ মরবেনা ঘরে ঘরে।