পৃথিবীর রং হবে গাঢ় নীল - জানাচ্ছেন গবেষকরা !
নীল হবে গাঢ় নীল। সবুজ হবে আরও সবুজ। এই শতাব্দীর শেষে এভাবেই বদলে যাবে পৃথিবীর রং। সেই পরিবর্তন হয়ত চোখে ধরা দেবে না। তবে শতাব্দী শেষে মহাকাশ থেকে পৃথিবীর ছবি তুললে, চির পরিচিত পৃথিবীর রং বদল চমকে দেবে । এমনটাই জানাচ্ছেন ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির গবেষকরা।
বিশ্ব উষ্ণায়ন এবং তার ফলে সমুদ্রে থাকা ফাইটোপ্ল্যাংটনের বাসস্থান বদলকেই এরজন্য দায়ী করেছেন তাঁরা। পৃথিবীর রং নীল-সবুজ হওয়ার পিছনে থাকবে ফাইটোপ্ল্যাংটনের কারসাজি। বিশ্ব উষ্ণায়নের কারণে এদের বাসস্থানের বদল আসবে। তার হাত ধরে বদলাবে পৃথিবীর রং। MIT-র গবেষক দলের প্রধান স্টিফেন ডাটকিউইচ জানিয়েছেন, 'একবিংশ শতকের শেষে সমুদ্রের রংয়ের অন্তত পঞ্চাশ শতাংশে বদল আসবে।'
সমুদ্রের রং নীল থেকে সবুজ হয় ফাইটোপ্ল্যাংটনদের অবস্থানের কারণে। কোন প্রজাতির ফাইটোপ্ল্যাংটন কীভাবে সজ্জিত রয়েছে, তার উপর রং নির্ভর করে। সমুদ্রের রং গাঢ় হওয়ার অর্থ সেখানে ফাইটোপ্ল্যাংটন কম রয়েছে। ফাইটোপ্ল্যাংটনের আধিক্যের কারণে জলকে সবুজ দেখায়।
গবেষকরা জানিয়েছেন, গ্রীষ্ম মণ্ডলীয় অঞ্চলে ফাইটোপ্ল্যাংটন কমে যাওয়ার কারণে গাঢ় রং ধারণ করবে। আর মেরু অঞ্চলগুলি এখন যার রং সবুজ দেখায়, সেগুলি আরও গাঢ় সবুজ হয়ে যাবে।





0 Comments